যাত্রীসেবা নিশ্চিতে বাংলাদেশ কাস্টমস সদা নিবেদিত
বাংলাদেশ কাস্টমস ব্যাগেজ রুলস
বিদেশ থেকে ব্যাগেজ সুবিধায় একজন যাত্রী নিন্মে বর্ণিত ০১টি করে পন্য বিনা শুল্কে (ট্যাস্কে) আনতে পারবেনঃ [তফসিল-৩]:
ক্যাসেট প্লেয়ার/টু-ইন-ওয়ান
ডিস্কম্যান/ওয়াকম্যান (অডিও)
সিডি প্লেয়ার
ডেস্কটপ/ ল্যাপটপ কম্পিউটার (একটি UPS সহ)
কম্পিউটার স্ক্যানার
সাধারন ও বৈদ্যুতিক টাইপরাইটার
প্রিন্টার
ফ্যাক্স মেশিন
টেলিফোন সেট
১০০গ্রাম ওজনের স্বর্ণালংকার ও ২০০ গ্রাম ওজনের রৌপ্য অলংকার (এক প্রকার অলংকার ১২টির অধিক হবে না)
ভিডিও ক্যামেরা (HD Cam, DV Cam, BETA Cam এবং Professional কাজে ব্যবহৃত
স্টিল ক্যামেরা/ ডিজিটাল ক্যামেরা
ওভেন
রাইস কুকার/প্রেসারকুকার/গ্যাস ওভেন (বার্নারসহ)
টোস্টার/স্যান্ডউইচ মেকার/ব্লেন্ডার/ফুড প্রসেসর/জুসার/কফি মেকার
গৃহস্থালি সেলাই মেশিন
টেবিল/প্যাডেস্টাল ফ্যান/ গৃহস্থালি সিলিং ফ্যান
স্পোর্টস সরঞ্জাম (ব্যক্তিগত ব্যবহারের জন্য)
| ক্রম নং | পণ্যের বর্ণনা | নির্ধারিত শুল্ক ও করাদির পরিমাণ |
| (১) | (২) | (৩) |
| ০১ | Plasma, LCD. TFT. LED ও অনুরূপ প্রযুক্তির টেলিভিশন | |
| (ক) ৩০” – ৩৬” পর্যন্ত | ১০,০০০ টাকা | |
| (খ) ৩৭” – ৪২” পর্যন্ত | ২০,০০০ টাকা | |
| (গ) ৪৩” – ৪৬” পর্যন্ত | ৩০,০০০ টাকা | |
| (ঘ) ৪৭” – ৫২” পর্যন্ত | ৫০,০০০ টাকা | |
| () ৫৩” – ৬৫” পর্যন্ত | ৭০,০০০ টাকা | |
| (চ) ৬৬” পর্যন্ত | ৯০,০০০ টাকা | |
| ০২ | স্বর্ণবার বা স্বর্ণপিন্ড
(সর্বোচ্চ ২৩৪ গ্রাম বা ২০ তোলা) |
প্রতি ১১,৬৬৪ গ্রাম ২০০০/- |
| ০৩ | রৌপ্যবার বা রৌপ্য পিন্ড
(সর্বোচ্চ ২৩৪ গ্রাম বা ২০ তোলা) |
প্রতি ১১,৬৬৪ গ্রাম ৬/- |
| ০৪ | রেফ্রিজারেটর/ ডিপ ফ্রিজার | ৫,০০০ টাকা |
| ০৫ | এয়ারকুলার/ এয়ারকন্ডিশনার | |
| (ক) উইনডো টাইপ Window Type | ৭,০০০ টাকা | |
| (খ) স্প্লিট টাইপ ১৮,০০০ বিটিইউ পর্যন্ত | ১৫,০০০ টাকা | |
| (গ) স্প্লিট টাইপ ১৮,০০০ বিটিইউ-এর উপরে | ২০,০০০ টাকা | |
| ০৬ | ডিশ এন্টেনা | ৭,০০০ টাকা |
| ০৭ | ৪(চার) এর অধিক তবে সর্বোচ্চ ৮টি স্পিকারসহ (মিউজিক সেন্টার)/স্পিকার নির্বিশেষে হোম থিয়েটার (সিডি/ভিসিডি/ডিভিডি/এলডি/ এমডি/ ব্লু রে ডিস্ক সেট) | ৮,০০০ টাকা |
| ০৮ | HD Cam, DV Cam, BETA Cam এবং Professional কাজে ব্যবহৃত হয় এরূপ ক্যামেরা | ১৫,০০০ টাকা |
| ০৯ | ঝাড়বাতি | ৩০০ টাকা
(প্রতি পয়েন্ট) |
| ১০ | ডিশ ওয়াশার/ ওয়াশিং মেশিন/ ক্লথ ড্রয়ার | ৩,০০০ টাকা |
| ১১ | এয়ারগান/এয়ার রাইফেল (বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আমদানিযোগ্য) | ৫,০০০ টাকা |
সঙ্গে আনা হয়নি এরূপ ব্যাগেজ (Unaccompanied Baggage) বিধিমালার সাথে সঙ্গতিপূর্ণ হওয়া সাপেক্ষে যথাযথ ঘোষনা প্রদান করে বিনা শুল্কে (ট্যাক্সে) ছাড় করা যাবে। ঘোষণা ফরম (তফসিল-১) বিমান অবতরণের পূর্বে বিমানে যাত্রীদের দেয়া হয়ে থাকে, অথবা কাস্টমস হলেও পাওয়া যায়। ভূলবশতঃ বা অনিবার্য কারণে কাস্টমস হল ত্যাগের পূর্বে উক্ত ঘোষণা দেয়া সম্ভব না হলে যাত্রীর আগমনে ০৭(সাত) দিনের মধ্যে এয়ারপোর্ট সংলগ্ন কাস্টম হাউজ, ঢাকায় ঘোষণা দিতে হবে। উক্ত ব্যাগেজ খালাসের সময় ঘোষণাপত্রের একটি অনুলিপি এয়ারপোর্ট কাস্টমস কর্মকর্তার নিকট দাখিল করতে হবে।
স্বর্ণ বহনের ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশনাস্বর্ণ বহনের ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশনাঃ
একজন যাত্রী সর্বোচ্চ ২৩৪ গ্রাম বা ২০ তোলা স্বর্ণ কাস্টমস হলে ঘোষণা দিয়ে নিন্মে বর্ণিত শুল্ককরাদি (ট্যাক্স) দিয়ে যেতে পারবেনঃ
প্রতি ১১,৬৬৪ গ্রাম – এর শুল্ক/ ট্যাক্স = ২,০০০ টাকা
… ২৩৪ গ্রাম – এর শুল্ক/ ট্যাক্স = ৪০,০০০ টাকা (প্রায়)
২৩৪ গ্রামের অতিরিক্ত যেকোন পরিমান স্বর্ণ কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক বাজেয়াপ্ত/ আটক (Detain) করা হবে। ঘোষনা ছাড়া যে কোন পরিমান স্বর্ণবার বা স্বর্ণপিন্ড অথবা খাদ ছাড়া স্বর্ন বহন সম্পূর্ণরুপে অবৈধ। ঘোষনা বিহীন স্বর্ণ বহনকারী যাত্রীকে আটক করে গ্রেফতার পূর্বক ফৌজদারি মামলা দায়ের করে নিকটস্থ থানায় সোপর্দ করা হবে।
একজন ব্যক্তি তার ব্যক্তিগত প্রয়োজনে সর্বোচ্চ ১ কার্টন বা ২০০ শলাকা সিগারেট বহন করতে পারবেন। ১ কার্টন/ ২০০ শলাকার অতিরিক্ত যেকোন পরিমান সিগারেট বা যেকোন পরিমান Vape অথবা Liquid Nicotine কাস্টমস কর্তৃপক্ষ বাজেয়াপ্ত/ আটক (Detain) করা হবে।
কোন বাংলাদেশী পাসপোর্টধারী ব্যক্তি মদ জাতীয় পানীয় বহন করতে পারবেন না। এরূপ আনীত সকল মদ জাতীয় পানীয় কাস্টমস কর্তৃপক্ষ বাজেয়াপ্ত/ আটক (Detain) করা হবে।
তবে একজন বিদেশী পাসপোর্টধারী যাত্রী এক লিটার পর্যন্ত মদ বা মদ্য জাতীয় পানীয় (যেমনঃ স্পিরিট, বিয়ার ইত্যাদি) বিনা শুল্কে (ট্যাক্সে) আনতে পারবেন।
একজন যাত্রী বিনা শুল্কে (ট্যাক্সে) সর্বোচ্চ ২টি মোবাইল সেট নিয়ে যেতে পারবেন। তবে নির্দিস্ট পরিমান শুল্ক (ট্যাক্স) প্রদান সাপেক্ষে আরও ৬টি মোবাইল সেট ছারযোগ্য। ৮টির অধিক মোবাইল সেট ছাড়করনের ক্ষেত্রে BTRC এর অনাপত্তিপত্র (NOC) প্রয়োজন। BTRC এর NOC প্রদর্শনে ব্যর্থ হলে ৮টি সেটের অতিরিক্ত সকল মোবাইল সেট কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক বাজেয়াপ্ত/ আটক (Detain) করা হবে।
বাণিজ্যিক বিবেচিত না হলে শুল্ককরাদি/ ট্যাক্স প্রদান সাপেক্ষে বহনকৃত পণ্য ছাড়যোগ্য। তবে, বাণিজ্যিক উদ্দেশ্যে আনীত যেকোন পরিমান পন্য কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক বাজেয়াপ্ত/ আটক (Detain) করা হবে।
একজন যাত্রী একটি পুরাতন/ নতুন ল্যাপটপ/ কম্পিউটার তার সাথে করে (Accompanied) আনতে পারবেন।
যাত্রীকর্তৃক সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন সম্পূর্ণরুপে নিষিদ্ধ। তবে, বাণিজ্য মন্ত্রনালয়ের অনুমোদন সাপেক্ষে একজন যাত্রী ৫,০০০ টাকা শুল্ক (ট্যাক্সে) দিয়ে একটি এয়ারগান/ এয়ার রাইফেল বহন করতে পারবেন।
আগমনী যাত্রী যেকোন পরিমান বৈদেশিক মূদ্রা বিদেশ থেকে সাথে করে (Accompainied) আনাতে পারবেন। তবে, ১০,০০০ মার্কিন ডলার বা সমপরিমান বৈদেশিক মূদ্রার অধিক বিদেশ হতে আনা কাস্টমস হলে FMJ ফরম পূরন করে ঘোষনা দিতে হবে।
বহির্গমণ যাত্রীর ক্ষেত্রে পার্সপোর্টে এনডোর্স করে বৈদেশিক মূদ্রা নিয়ে যেতে হবে।
বাংলাদেশী পাসপোর্টধারী জনাব ‘X’ দুবাই হতে বাংলাদেশে আসার সময় নিন্মলিখিত পণ্যসমুহ সঙ্গে করে নিয়ে আসেনঃ
- দুটি স্বর্ণবার যার ওজন ২০ তোলা
- ২ কার্টন সিগারেট যার প্রতিটি ২০০ শলাকা বিশিষ্ট
- ১ বোতল মদ
- ৩টি হাতুড়ি, ৫টা তালা
এক্ষেত্রে জনাব ‘X’
বিনা শুল্কে (ট্যাক্সে) নিতে পারবেনঃ
১ কার্টন সিগারেট, ৩টি হাতুড়ি, ৫টি তালা
শুল্ক (ট্যাক্স) দিয়ে নিতে পারবেনঃ
কাস্টমস হলে ঘোষণা দিয়ে উক্ত দুইটি স্বর্ণবার সর্বমোট ৮০,০০০ (চল্লিশ হাজার) টাকা শুল্ক (ট্যাক্সে) ব্যাংকে জমা দিয়ে তার রিসিট দেখানো সাপেক্ষে সাথে করে নিতে পারবেন।
নিতে পারবেন নাঃ
অপর কার্টন সিগারেট এবং ১ বোতল মদ যাত্রীকে Detaintion memo দিয়ে কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক জব্দ করা হবে।
বাংলাদেশী পাসপোর্টধারী জনাব ‘Y’ সৌদি আরব হতে বাংলাদেশে আসার সময় ৫টি স্বর্ণবার সঙ্গে করে নিয়ে আসেন।
এক্ষেত্রে, জনাব ‘Y’ কাস্টমস হলে ২টি স্বর্ণবার ঘোষণা দিলেন এবং প্রযোজ্য শুল্ক (ট্যাক্স) পরিশোধ করলেন। কিন্তু তিনি অপর ৩টি স্বর্ণবার লুকায়িত রাখলেন। ঘোষনা না দেওয়ায় স্ক্যানিং এর পর তার কাছে ঘোষনা বহির্ভূত ৩টি স্বর্ণবার পাওয়া গেলে তার সমুদয় স্বর্ণবার কাস্টমস কর্তৃক বাজেয়াপ্ত/আটক (Detain) করা হবে এবং জনাব ‘Y’ কে ফৌজদারি মামলা দায়েরপূর্বক নিকটস্থ থানায় সোপর্দ করা হবে।
কাস্টমস ঘোষিত এলাকায় চোরাচালান দমন, শুল্ক ফাঁকি রোধ ছাড়াও মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, আমদানি-রপ্তানি নিয়ন্ত্রন আইন, আমদানি নীতি আদেশ সহ অন্যান্য সহায়ক ও প্রচলিত আইনের প্রয়োগে The Customs Act. 1969 মোতাবেক কাস্টমস কর্মকর্তাগন দায়িত্ব পালন করে থাকেন।

