জনসাধারনের জন্য এয়ারপোর্ট রোডে বিশেষ ট্রাফিক নির্দেশনা
জনসাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যান চলাচল স্থায়ীভাবে নির্বিঘ্ন করার লক্ষ্যে বিআরটি প্রকল্পের আওতাভুক্ত, ঢাকা বিমানবন্দর ষ্টেশন এলাকায় আগামী ২৪ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার সন্ধ্যা ৬.০০ টা হতে ২৭ নভেম্বর ২০২২, রবিবার সকাল ৬.০০ টা পর্যন্ত বিশেষ ব্যবস্থাপনায় সড়ক উন্নয়ন কাজ চলমান থাকবে। সড়ক উন্নয়ন কাজ চলমান অবস্থায় যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
এমতাবস্থায়, উক্ত করিডোরে চলাচলরত সকল জনসাধারন ও পরিবহনকে সম্ভাব্য বিকল্প পথ ব্যবহারের জন্য অনুরোধ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

