চীন সরকার ঘোষণা করেছে যে ২০ নভেম্বর ২০২৫ থেকে সকল বিদেশি যাত্রীকে দেশে প্রবেশের আগে Arrival Card অনলাইনে পূরণ করা বাধ্যতামূলক হবে। এর উদ্দেশ্য হলো ইমিগ্রেশন প্রক্রিয়া আধুনিকীকরণ এবং আগত যাত্রীদের তথ্য ডিজিটালভাবে সংগ্রহ করা।
Arrival Card কোথায় পূরণ করা যাবে?
যাত্রীরা নিচের অফিসিয়াল প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে Arrival Card পূরণ করতে পারবেন:
- NIA অফিসিয়াল ওয়েবসাইট
- Government Service Platform (China)
- “NIA 12367” মোবাইল অ্যাপ
- ইমিগ্রেশনের অফিসিয়াল QR কোড স্ক্যান করে
যারা ভ্রমণের আগে ফর্ম পূরণ করতে পারবেন না, তারা চীনের ইমিগ্রেশন কাউন্টারে QR কোড স্ক্যান করে বা Self-service মেশিনে Arrival Card জমা দিতে পারবেন।
কারা Arrival Card পূরণের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পাবেন?
নতুন নিয়ম অনুযায়ী নীচের ক্যাটেগরির যাত্রীদের Arrival Card পূরণ করতে হবে না:
- চীনের Permanent Resident ID কার্ডধারী
- হংকং ও ম্যাকাও রেসিডেন্ট পারমিটধারী (চীনা নাগরিক নন)
- গ্রুপ ভিসা বা গ্রুপ ভিসা–ফ্রি যাত্রী
- ২৪ ঘণ্টার মধ্যে ট্রানজিট যাত্রী (বিমানবন্দর ত্যাগ করবেন না)
- একই জাহাজে প্রবেশ ও প্রস্থানকারী যাত্রী
- Fast Track ব্যবহারকারীরা
- আন্তর্জাতিক পরিবহনযানের ক্রু ও কর্মী
অফিসিয়াল Arrival Card পূরণের লিংক
👉 https://s.nia.gov.cn/ArrivalCardFillingPC/

