কোলকাতা ও ভারতের অন্যতম বেস্ট নার্ভের হসপিটাল (Bangur Institute of Neurosciences) বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরো সাইন্স এ কিভাবে চিকিৎসা করাবেন
এম আর বাঙ্গুর হাসপাতাল, যা বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স নামে পরিচিত, কলকাতার পাশাপাশি পশ্চিমবঙ্গের সবচেয়ে উন্নত নিউরোলজি হাসপাতালগুলির মধ্যে একটি৷ এটি কলকাতার সেরা সরকারি হাসপাতালগুলির মধ্যে একটি৷ এটি কলকাতার সেরা নিউরোলজিস্টে পরিপূর্ণ , ভাল পরিকাঠামো, বন্ধুত্বপূর্ণ স্টাফ, একটি শান্ত এবং শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে। ২০২১ সালের আগস্টে কলকাতার এমআর বাঙ্গুর হাসপাতাল নীতি আয়োগ থেকে সেরা জেলা হাসপাতাল ট্যাগ পেয়েছে।
বাঙ্গুর হাসপাতালের ঠিকানা
52/1a, Sambhunath Pandit St, Gokhel Road, Bhowanipore, Kolkata, West Bengal 700020
কোথায় থাকবেন
আপনি এই হসপিটালের waiting room এ থেকে যেতে পারেন যা আপনি বিনামূল্যে থাকতে পারবেন। হসপিটালের চত্বরে থাকা যায়। এছাড়া এই হসপিটাল থেকে বেরিয়ে এসে দক্ষিণ প্রান্তে গেলে স্থানীয়রা ছোট ছোট রুম ভাড়া দেয় যা খুব কম মূল্যে আপনি পেয়ে যাবেন। ১৫০ থেকে ২০০ টাকার মধ্যে। এছাড়া এই হসপিটালের পাশে যেখানে খুব অল্প মূল্যে হোটেল পাবেন সেইগুলো লিখলামঃ-
- সরকার হোটেল
- পার্ক গেস্ট হাউস প্রাইভেট লিমিটেড
- হোটেল রয়্যাল হাইট
- আশির্বাদ গেস্ট হাউস
OPD LIST Bangur Institute of Neurosciences:-
Neuro Medicine
MONDAY
Prof. B.K. Roy,
Prof. A. Pandit,
Dr .S. Dubey,
Dr. Sumit Sarkar
TUESDAY
Prof. B.K. Roy,
Prof. A. Pandit,
Dr. S. Dubey,
Dr. Sumit Sarkar
WEDNESDAY
Prof. Dr.T.N. Kundu,
Prof. A. Biswas,
Dr. U. Sinharoy,
Dr. J. Ghosa
THURSDAY
Prof. G. Gangopadhyay,
Dr. S. Biswas,
Dr. Arijit Ray,
Dr. A. Mukherjee,
Dr. Sumanta Sarkar
FRIDAY
Prof. Dr.T.N. Kundu,
Prof. A. Biswas,
Dr. U. Sinharoy,
Dr. J. Ghosal
Prof. Dr. T.N.K
SATURDAY
Prof. G. Gangopadhyay,
Dr. Arijit Ray,
Dr. A. Mukherjee
Dr. S. Biswas,
Dr. Sumanta Sarkar
Neuro Surgery:-
MONDAY
Dr. S.I. Sadique,
Dr. Gitanjali Dutta,
Dr. Sibaji Dasgupta
TUESDAY
Prof. Dr. Subhasis Ghosh,
Dr. Anirudhha Chatterjee,
Dr. S. Chaudhuri
WEDNESDAY
Prof. Dr. Subhasis Ghosh,
Dr. Anirudhha Chatterjee,
Dr. S. Chaudhuri
THURSDAY
Dr. S.I. Sadique,
Dr. Gitanjali Dutta,
Dr. Sibaji Dasgupta
FRIDAY
Prof. Dr. Subhasis Ghosh,
Dr. Anirudhha Chatterjee,
Dr. S. Chaudhuri
SATURDAY
Dr. S.I. Sadique
Dr. Gitanjali Dutta,
Dr. Sibaji Dasgupta
কিভাবে আপনি ডক্টর দেখাবেনঃ-
- প্রচুর প্রচুর মানুষ এখানে আসেন ডক্টর দেখাতে।
- তাই সকাল ৫ টা থেকে লাইন দিতে হবে।
- এর পর কাউন্টার থেকে ২ টাকা দিয়ে টিকিট কাটতে হবে।
- তার পর আপনাকে একটা সিরিয়াল নম্বর দেওয়া হবে কাউন্টার থেকে।
- আপনি সেই সিরিয়াল নম্বর নিয়ে সোজা সেই ডিপার্মেন্ট এ গিয়ে লাইন দেবেন
- সিরিয়াল নম্বর টি ডক্টর কে দেখিয়ে আপনি ডক্টর দেখিয়ে নেবেন।
সুবিধাঃ-
এখানে সমস্ত নার্ভের পরীক্ষা বিনামূল্যে হয় ও পুরো চিকিৎসা বিনামূল্যে হয়। ডক্টর ও নার্সদের পরিচর্চা খুব উন্নত মানের। এমনকি যদি রক্তের প্রয়োজন পরে সেটা ব্লাড ব্যাংক থেকে খুব খুব স্বল্প মূল্যে পাওয়া যায়।
কিভাবে যাবেনঃ-
কোলকাতার বিভিন্ন প্রান্ত থেকে বাস ও ট্যাক্সি পেয়ে যাবেন এখানে আসার জন্য।
ভাষাঃ-
মূলত বাংলা ভাষা। এছাড়া আপনি যদি হিন্দি বা ইংলিশ বলেন তাহলে খুব ভালোভাবেও দেখাতে পারবেন।
কি খাবেনঃ-
হসপিটালের বাইরে এসে দেখবেন ভালো হোটেল আছে খাওয়ার। তাছাড়া যদি ২০ থেকে ৩০ টাকার মধ্যে খেতে চান তাহলে দেখবেন কিছু হোটেল আছে যেখানে বেঞ্চ পাতা আছে সেখানে গিয়ে খেতে পারেন।

